বাইডেনকে শুভেচ্ছা জানালেন মোদি
দি নিউজ লায়ন ; মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। বাইডেনকে তাঁর নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, বিশ্বের সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশের সন্নগে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে। সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। মোদি বলেন, অসাধারন জয়ের জন্য বাইডেনকে অনেক অভিনন্দন। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে সেই আশা নিয়ে বাইডেনের উদ্দেশ্যে মোদি বলেন, এবার আমি চাইবো আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।
মোদি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম উপ রাষ্ট্রপতি হিসাবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করতে আপনি অভাবনীয় অবদান রেখেছেন। এবারে আশা রাখবো আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে আরও উন্নত হবে।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২৭০ টিরও বেশি ইলেকট্রোল ভোটে জয়ী হয়েছেন বাইডেন। মার্কিন রাষ্ট্রপতি হিসাবে তিনি এই বছর যতো ভোট পেয়েছেন তা এর আগে কোনও রাষ্ট্রপতি পাননি।

Post a Comment